সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিএনপি নেতাদের বাসায় তল্লাশি ও ঘেরাও

বিএনপির কয়েকজন নেতার বাড়িতে গেছে পুলিশ। কারো কারো বাসায় তল্লাশি চালানো হয়েছে, আবার কারো বাসা ঘিরে রাখা হয়েছে। দলটির সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রাত ও আজ রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির প্রথমার্ধে তাদের বাসায় যায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

তল্লাশি চালানো হয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে পুলিশ।

এর আগে আজ সকাল ৯টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়া ও বনানীর বাসায় তল্লাশী চালিয়েছে গোয়েন্দা পুলিশ। বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসায় প্রথম যান ডিবির সদস্যরা। বড় ছেলে আশিকের কাছে তার বাবার খোঁজ চান।

আশিক জানান, তার বাবার ওয়ারেন্টের বিষয়ে জানতে চাইলে ডিবির সদস্যরা অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।

সেখান থেকে সৈয়দ আলালের বনানীর বাসায় যান ডিবির সদস্যরা। সেখানেও প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। বিএনপির এ নেতাকে না পেয়ে ডিবির সদস্যরা চলে যান।

এদিকে দুপুর ১২টার দিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছেন ডিবির সদস্যরা। তার ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এসময় ইশরাক বাসায় ছিলেন না।

এদিকে এর আগে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ।

এদিকে রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com