বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

আজ সোমবার (৩০ অক্টোবর) এক অফিসিয়াল বিবৃতিতে এই দল ঘোষণা করে বিসিবি। ওয়ানডে সিরিজেও দলে ফিরতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। এছাড়াও ১৬ সদস্যের মূল দলে সুলতানা খাতুনকে ফিটনেস সাপেক্ষে বিবেচনা করা হবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে ৭ নভেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। ১০ নভেম্বর তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।

স্ট্যান্ড বাই: সালমা খাতুন, শরিফা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com