সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলা সিনেমা দ্রুত বদলে যাবে : মাজনুন মিজান

মাজনুন মিজান-একই সঙ্গে টিভি নাটক, টিভিসি, ওয়েবসিরিজ বা ওয়েবফিল্ম এবং বড়পর্দার অভিনেতা। বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্যঁ কুয়ে ১৯৭১’।

নতুন কাজের ব্যস্ততা … কাজ বলতে এখন আবু শাহেদ ইমনের ‘মারকিউলিস’ ওয়েব সিরিজটি নিয়েই ব্যস্ত সময় পার করা। এ ছাড়া সম্প্রতি কানাডার টরন্টোতে একটি সিরিয়ালের কাজ শেষ করে এসেছি। আর ‘কমান্ডো’ নামে একটি সিনেমার অসম্পূর্ণ কাজ শুরু করার কথা আছে। ছবিটিতে আমি ছাড়াও আছেনÑ জাহরা মিতু, কলকাতার দেব, ফজলুর রহমান বাবু এবং শিবা শানুসহ কলকাতার বেশ কয়েকজন শিল্পী। এ ছাড়া প্রচার চলতি কয়টি সিরিয়াল আছে। এখন আমি কাজ কম করছি। কারণ, আপনারা জানেন, হয়ত আমি একটি ব্যবসায় জড়িয়েছি। এ নিয়েই এখন বেশি ব্যস্ততা যাচ্ছে।

অভিনয়ের পাশাপাশি ব্যবসায় … অভিনয়টা আমি আমার আবেগের জায়গা থেকেই করে এসেছি। এটা আমার জন্য ইমোশনাল ব্যাপার ছিল। আসলে আমি চেয়েছিলাম একজন পেশাদার অভিনেতা হিসেবেই কাজ করে যেতে। এভাবেই দীর্ঘ দুই দশক পার করে দিলাম। তবে একপর্যায়ে দেখলাম, অভিনয়কে পেশা হিসেবে চালিয়ে নেওয়াটা কঠিন। তাই ব্যবসায়ের দিকে মনোযোগ দিলাম। এ ছাড়া আমার স্ত্রী, সন্তান আছে। তাদেরও সময় দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্যও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আর এখন যেহেতু আয়ের একটা বিকল্প পথ হয়ে গেছে, কাজেই এখন বেছে বেছে পছন্দের চরিত্রে অভিনয় করতে পারব।

একসময়ের ভালো ভালো চরিত্রাভিয়ের শিল্পী এখন … আসলে আমাদের ভেতর বিষয় বাইরের অনেকেই জানেন না যে, এখানে ক্যারেক্টার আর্টিস্টদের কী চোখে দেখা হয়! শুটিংয়ে প্রধান চরিত্রের অভিনয়শিল্পীদের যে চোখে দেখা হয়, সেই তুলনায় অন্য চরিত্রাভিনয় শিল্পীদের অনেকটা তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এমন যে তাদের মানুষ হিসেবেও গণ্য করা হয় না। এটা আসলে ভীষণ অপমানের। এগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার সঙ্গে না হলেও অন্য অনেকের ক্ষেত্রে দেখেছি। একজন চরিত্রাভিনেতাকে শুটিংয়ে চা-নাশতা চেয়ে খেতে হয়, আবার আরেকজনের পেছনে খাবার ঘোরে। আমাকে হয়ত চা দিচ্ছেন, অন্যজনের সঙ্গে ভিন্ন কিছু। কিন্তু এই সিস্টেম তরুণদের জন্য কী বার্তা দেয়? অভিনয়ে যে নতুন আসছে, সে কী শিখবে? আসলে কী সিস্টেম আমরা ডেভেলপ করছি?

শিল্পী পারিশ্রমিক প্রসঙ্গে … এটা ঠিক যে, এখানে পারিশ্রমিক চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পীদের প্রপার ওয়েতে দেওয়া হয় না। এখানেও চরিত্রাভিনেতাদের সঙ্গে ছলচাতুরির সুযোগ নেওয়া হয়। এগুলো তো রীতিমত অন্যায়। তবে অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করার পর আমি এখান থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমার মতো অনেকেই আছেন, যারা আমার মতোই অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের সোর্স চাচ্ছেন, কিন্তু তাও নানা কারণে করতে পারছেন না। আমি নিশ্চিত, এমন ভুক্তভোগী শিল্পী ইন্ডাস্ট্রির ৯০ ভাগই। বাধ্য হয়েই তারা মুখ বুজে অপমান সহ্য করে শুটিং করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com