সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাতে বিদেশি ক‚টনীতিকসহ জাতিসংঘের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো আমন্ত্রণপত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কয়েকটি সূত্র বলছে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকারি ভাষ্য আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে তুলে ধরা হবে। বিএনপির সহিংসতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে জানানো হবে। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের গ্রেপ্তারের বিষয়ে বিদেশিরা প্রশ্ন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া নির্বাচনকালীন সরকার, সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে সরকারের সদিচ্ছা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুনর্ব্যক্ত করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com