সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হোলি আর্টিজান মামলায় সাত আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় নব্য জেএমবির সাত সদস্যের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (৩০ অক্টোবর) এ রায় দেন বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাত আসামি হলেন রাকিবুল হাসান ওরফে রিগ্যান, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, হাদিসুর রহমান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশীদ ওরফে রিপন ও শরিফুল ইসলাম খালেদ।

সাজাপ্রাপ্ত এ আসামিদের সবাই এখন কারাগারে রয়েছেন। এর আগে বিচারিক আদালতে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় দেশী-বিদেশী ২০ নাগরিক নিহত হন। এছাড়া জিম্মিদের উদ্ধার করতে গিয়ে বোমা হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। ওই অভিযানে নিহত হন পাঁচ হামলাকারী।

এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। বিচারিক আদালতের ওই রায়ে মিজানুর রহমান নামের এক আসামি খালাস পান। পরে দণ্ডাদেশের বিরুদ্ধে পৃথক আপিল ও জেল আপিল করেন আসামিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com