সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দুই দিনে ২০ ঘণ্টা বিঘ্নিত হবে ইন্টারনেট: বিএসসিপিএলসি

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই ৪ আপগ্রেডেশন কাজের জন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে।

রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ২ নভেম্বরও একই সময়ে ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটতে পারে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ বলেন, আমরা সি-মি-উই ৪ এর সক্ষমতা বাড়াচ্ছি। আর যখন কোনো সিস্টেম আপগ্রেড করা হয়, তখন বিদ্যমান পরিষেবাগুলো সংশোধনের দরকার হয়। এজন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম বন্ধ রাখতে হবে।

তিনি বলেন, আমাদের কিছু গ্রাহকের ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। তবে সি-মি-উই ৫ চালু থাকায় ইন্টারনেট সেবা আংশিক বিঘ্ন হবে।

বিএসসিপিএলসি দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের ক্ষমতা প্রায় ছয় গুণ বাড়িয়ে ৪ হাজার ৬০০ জিবিপিএসে উন্নীত করতে ৩ দশমিক ২ মিলিয়ন ডলার ব্যয় করছে। বর্তমানে সমুদ্রের তলদেশের এই কেবলের মাধ্যমে প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, যা ২০০৬ সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল। এর ধারণ ক্ষমতা ৮৫০ জিবিপিএস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com