রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমারদের নিজেদের লিগে নিয়ে আসা সৌদি আরব এবার বিশ্বকাপও আয়োজন করতে যাচ্ছে। ২০৩৪ বিশ্বকাপ হতে যাচ্ছে সৌদিতে। ফিফা এই আসরের জন্য এশিয়া ও ওশেনিয়া থেকে ‘বিড’ চেয়েছিল। অস্ট্রেলিয়া শুরুতে আগ্রহ দেখিয়েও আজ শেষ দিন নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

আসরটি এককভাবে আয়োজনের চেষ্টায় ছিল সৌদি আরব এবং অস্ট্রেলিয়া দুই দেশই। কিন্তু ফিফা কর্তৃক নির্ধারিত সময়ে আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।

ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না।’ যার ফলে, ২০২২ আসরের এক যুগ পরে বিশ্বকাপটি ফের মধ্যপ্রাচ্যে ফিরবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com