মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জন মারা গেছে।
এর মধ্যে রাজধানীতে ৪ জন এবং এর বাইরে ১১ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭২৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩৭৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৪৯ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৬২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪ হাজার ৫০৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৩২১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৪৬৮ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com