শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিএনপি অবরোধ বাড়ালো আরও দুইদিন

নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী আরও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

এছাড়া ২৮ অক্টোবর থেকে কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া ও মোনাজাতের কর্মসূচি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সংলাপের জন্য যে চিঠি বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারে রেখে এসেছে তারও কঠোর সমালোচনা করেন রিজভী। সরকারের নির্দেশে একে নির্বাচন কমিশনের তামাশা বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দেশব্যাপী তিনদিনের অবরোধ কর্মসূচি সফল করায় দলের নেতাকর্মী এবং জনগণকে ধন্যবাদ জানান বিএনপির এ নেতা। কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন, কারাবরণ করেছেন, তার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com