শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলামোটর ও মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩৭ মিনিটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’

এদিকে,সন্ধ্যার পর রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com