বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসি সচিব ছাড়া কেউ গণমাধ্যমে কথা বলবেন না: আদেশ জারি

গণমাধ্যমে ব্রিফিং করার জন্য সচিবকে মুখপাত্র করে অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি জারি করেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০-এর বিধি ১১ (৩)-এর আলোকে কমিশনের মুখপাত্র হিসাবে গণমাধ্যমের প্রতিনিধিদের ব্রিফ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশন মনোনীত করেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং দেবেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই সচিব ছাড়া ইসির কেউ গণমাধ্যমে কথা বলবেন না।

অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন অফিস জারি করেছিল ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করতে চায় সংস্থাটি। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com