শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আরও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির

ফের ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

‌‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর অবরোধ কর্মসূচিতে বিরতি দেওয়া হয়েছে। সমমনা রাজনৈতিক দলগুলো ও যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে।

এর আগে এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ (বীর বিক্রম) বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।

তিনি আরও বলেন, গত ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করায় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।

এর আগে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর রাজপথ, রেলপথ ও নৌপথে এই সর্বাত্মক অবরোধ পালন করে বিএনপি-েজামায়াতসহ বেশ কয়েকটি দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com