শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে চারিয়া ইজতেমার মাঠ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, বাসটি খাগড়াছড়ি থেকে ছেড়ে এসে চট্টগ্রামের অভিমুখে যাচ্ছিল। অন্যদিকে সিএনজিটি যাচ্ছিল নাজিরহাটের দিকে। এ সময় হাটহাজারীর চারিয়া এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান ও নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. আদিল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com