মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডেঙ্গুতে নারীদের সংক্রমণ কম হলেও মৃত্যুর হার বেশি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন বলেন, ‘ডেঙ্গুতে নারীদের সংক্রমণ কম হলেও মৃত্যুর হার বেশি। এর কারণ নারীরা অনেক সময় চিকিৎসা নিতে দেরি করেন। নারীদের প্রতি আরও বেশি সজাগ হওয়া প্রয়োজন। তাদের তাড়াতাড়ি পরীক্ষা এবং চিকিৎসা দিতে হবে। তাহলেই নারীদের মৃত্যু হার কমে যাবে।’

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে চীন সরকারের ডেঙ্গু কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে এখন ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যুর হার বেশি। ঢাকায় সংক্রমণের হার কমে আসছে, কিন্তু মৃত্যু হচ্ছে। এর কারণ হলো, ক্রিটিকাল কেসগুলো ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হয়। লম্বা সময় জার্নি করে আসার কারণে অনেক সময় রোগী শক সিনড্রোমে চলে যায়। ফ্লুইডের অভাবেও তারা মৃত্যুবরণ করেন।’

মন্ত্রী বলেন, ‘মশার ওষুধ স্প্রে করতে হবে, নিজের আঙিনা, ঘরের ভেতর নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। এর বাইরে ডোবা-নালা যেগুলো রয়েছে সেগুলো সিটি করপোরেশন ও পৌরসভা পরিষ্কার করবে। তাদের আমরা সবসময় বলে আসছি, বছরব্যাপী একটি কর্মসূচি তাদের করা প্রয়োজন। এর মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তা না হলে প্রতি বছরই ডেঙ্গুর সমস্যা দেখা দেবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে ১০ লাখ পিস ডেঙ্গু পরীক্ষার কিট দেবে চীন। এরই মধ্যে চীন থেকে কিছু কিট বাংলাদেশে এসেছে। আমাদের কাছে তা হস্তান্তর করা হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি কিটগুলোও দেবে তারা। এ ছাড়া বেশ কিছু যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দেবে চীন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com