বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সড়ক পথ যেন মৃত্যুফাঁদ: জিএম কাদের

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জিএম কাদের বলেন, সড়ক পথ যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। প্রতিদিনই সড়কে মানুষের জীবন যাবে- এটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু তদন্ত রিপোর্ট কেউ জানেন না।

তিনি আরও বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না বলেই সড়কে কমছে না দুর্ঘটনা। তাই তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হতাহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন জিএম কাদের।  একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com