বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হবিগঞ্জে মানব নিরাপত্তা প্রকল্পের উদ্বোধন জাপানের রাষ্ট্রদূতের

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ হবিগঞ্জে গ্রাস রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) জন্য জাপান সরকারের অনুদান সহায়তাপুষ্ট একটি প্রকল্পের উদ্বোধন করেছেন।
এনজিও ‘কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’কে (সিআইএস) দেয়া অনুদানে ‘হবিগঞ্জ জেলায় কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের নির্মাণ’ নামক প্রকল্পটি এক হাজারেরও বেশি তরুণকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করবে।  আজ এখানে জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আশা প্রকাশ করেন, এই কেন্দ্রটি তরুণদেরকে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে, আয়ের উৎস তৈরি করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অসচ্ছলতা কমাতে সক্ষম করবে।’
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানব নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে জাপান গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)-এর মাধ্যমে ২১৩টি এনজিও প্রকল্পকে সহযোগিতা করেছে।
এই জিজিএইচএসপি অনুদানের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশে এনজিওগুলিকে মোট দেওয়া হয়েছে প্রায় ১৬.৮৫ মিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com