মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মিরপুরে রাস্তা বন্ধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন চলছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মিরপুরের বিভিন্ন এলাকার সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০, ১৩ ও ১৪ নম্বর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মজুরি বাড়ানোর দাবিতে গত ২৩ অক্টোবর থেকে শ্রমিকদের আন্দোলন চলছে। এর মধ্যে গত ৭ নভেম্বর পোশাক খাতের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে ন্যূনতম মজুরি ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা।

রাজধানী ও সাভারের পোশাক শিল্প অঞ্চলে দুই সপ্তাহ ধরে চলমান এ বিক্ষোভে সংঘর্ষ, ভাংচুর ও নিহত-আহতের ঘটনা ঘটেছে। বর্তমানে বন্ধ রয়েছে শতাধিক কারখানা। সহিংসতা ও ভাংচুরের হামলায় হাজার হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com