শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পুজার ‘নাকফুল’

আসছে ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিত্রনায়িকা পুজা চেরী অভিনীত ছবি ‘নাকফুল’। অলক হাসানের পরিচালনায় এই ছবিতে প্রথমবারের মতো নায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন পুজা। সিনেমাটি নিয়ে পুজা চেরী বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা।

সেই আবেগের বিষয়টি নিয়েই নাকফুল। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে। আমরাও মুক্তির অপেক্ষায় থাকলাম। আশা করি, সিনেমাটিও দর্শকের মনে জায়গা করে নেবে।’ জানা গেছে, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনায় গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। যাতে ফুটে উঠবে গ্রামের একজন চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্প।

ছবিতে আদর-পুজা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com