বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান বিএনপির

নির্বাচন কমিশন  ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। গতকাল এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের এ সিদ্ধান্তের কথা জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দেশকে গভীর সংকটে ফেলে দেয়ার জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। বর্তমান কমিশন নিশিরাতের ভোটের সরকারের মনোনীত সিলেকশন কমিশন। তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, জনগণের কেউ নন। এ কমিশন কেউ মানে না।’

নির্বাচন কমিশন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের তফসিল ঘোষণার ধৃষ্টতা দেখানোর ঝুঁকি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ এর পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘সারা দেশের মানুষ মনে করেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে নির্বাচন কমিশন কোনো কথা বলবে না, সেটাই হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জাতির সঙ্গে একটা মশকরা করেছেন।’ তিনি বলেন, ‘দেশে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে পারে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com