বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারায়ণগঞ্জে ১৬ জামায়াত নেতাকর্মী আটক

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের পক্ষে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিলের শেষে নাশকতা করতে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শহরের হাজীগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার সকালে অবরোধবিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি। মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে রওনা দেয়া হয়। এসময় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জামায়াত ইসলামের নেতাকর্মীরা অবরোধ সমথর্থন ও তফসিল ঘোষণা প্রত্যাক্ষান করে মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেন। এ সময় জামায়াতের নেতাকর্মীরা পালানোর সময় ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া পুলিশ আরও ৪ জনকে আটক করে ওই মিছিল থেকে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি গোলাম মোস্তফা জানায়, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার চেষ্টা করতে গেলে জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com