সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্বকাপে যেখানে ‘দ্বিতীয়’ অবস্থানে বাংলাদেশ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেতে হারিয়ে নিজেদের হেক্সা মিশন সফল করেছে অজিরা। তবে মাঠের পারফরম্যান্সে এবারের বিশ্বকাপটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের জন্য।

আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচ ব্যতীত বাকি সবগুলো ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করেছে টাইগাররা। এমনকি ডাচদের বিপক্ষে পরাজিত হয় সাকিব বাহিনী। ব্যর্থ বিশ্বকাপ মিশনেও বাংলাদেশ দল এক জায়গায় বেশ ভালোই করেছে বলা চলে। আর সেটি হলো রিভিউয়ের হিসাব-নিকাশে।

বাংলাদেশ রিভিউয়ে ভালো এমনটি হয়তো কেউই বিশ্বাস করবে না। কিন্তু এবারের বিশ্বকাপে রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বেশ সফল দলই বলা চলে। ব্যাটিংয়ে রিভিউ নিয়ে পঞ্চাশ ভাগের বেশি সফল হয়েছে একটি মাত্র দলের আর সেটি হলো বাংলাদেশ।

বাংলাদেশি ব্যাটারদের নেওয়া শতকরা ৬০ ভাগ ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) সফল প্রমাণিত হয়েছে। পাঁচবার রিভিউ নিয়ে তিনবারই সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম হয়েছেন তারা। সব মিলিয়ে হিসাব করলেও রিভিউয়ে দারুণ সফল বাংলাদেশ।

ভারতের পরই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টাইগাররা। ১৫বার রিভিউ নিয়ে ছয়টি নিজেদের পক্ষে এনে ৪০ শতাংশ সফলতা নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১১ রিভিউয়ে চারবার সফল হয়ে ৩৬.৩৬ শতাংশ সফলতা নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশই সবচেয়ে কম রিভিউ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com