সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার রাস্তার ঝাড়ুদার সাবিলা নূর!

এবারে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটকের নাম দূষিত এ শহরে। এই নাটকটি লিখেছেন আহমেদ তাওকীর।

সাবিলা নূর ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন,  আমাগো সংসার তো রাস্তার ময়লা, আবর্জনা-পঁচা গন্ধ নিয়া। রাস্তাই আমাগো ঘর-বাড়ি। তবে দেশ রূপান্তরকে বললেন, তাওকীর ভাই এতো সুন্দর গল্প লেখেন, আসলে তার গল্পে অভিনয়টা করতে পারি, যেটাকে বলে হৃদয় উজার করে কাজ করা- সেটা সম্ভব হয়। ভালো লাগে, তার দুইটা নাটকে আগে কাজ করেছি, দর্শকদের সাড়া পেয়েছি।
জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, আমাদের শহর আমরা কিভাবে দুষিত করছি, সামান্য অবহেলায় শহরে দুষণ বাড়ছে এই বিষয়গুলোই আমরা মাথায় রাখি না। এমন সব বিষয় যেমন সামনে আসছে, তেমনই আসছে একজন পরিছন্নতাকর্মীর কাজ, তার ত্যাগ; তার জীবনযাপন। আমরা চোখে যা দেখি, সেই দেখার উল্টোপিঠ উঠে আসছে এই নাটকে।

আগামী ঈদে নাটকটি প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com