বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কিবরিয়ার অনুসারীদের ওপর নুর সমর্থকদের হামলার অভিযোগ

গণঅধিকার পরিষদের একাংশের নেতা ড. রেজা কিবরিয়ার অনুসারীদের সঙ্গে অপর অংশের নেতা নুরুল হক নুরের অনুসারীদের সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে।

রেজা কিবরিয়ার অংশের নেতা ফারুক হাসান অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় পল্টন এলাকায় তাদের মিছিলে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালান। এতে তাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

গণঅধিকার পরিষদের (রেজা-ফারুক) নেতারা বলেন, তফশিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে সন্ধ্যায় পল্টন এলাকায় যুব অধিকার পরিষদ মিছিল বের করে। মিছিলে নুরুল হক–রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ২০–২৫ নেতাকর্মী হামলা করেন।

হামলায় ফারুকদের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান ও ছাত্র অধিকার পরিষদের সদস্যসচিব মুনতাসীর মামুনসহ ১০ জন আহত হন।

এ প্রসঙ্গে নুরুল হক নুর গণমাধ্যমকে বলেন, হামলার অভিযোগ সত্য নয়। সরকার নানা ধরনের খেলা খেলছে। আমার মানসম্মান ক্ষুণ্ন করতে কিছুদিন পরপর এসব অভিযোগ তোলা হয়। তাদের সঙ্গে কী হয়েছে, আমি জানিও না। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com