সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ অনুসন্ধানে ৩০০ কমিটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিগুলো নির্বাচনি অপরাধ, নির্বাচনি আচরণ বিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয় অনুসন্ধান করে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করবে।

গত ২৩ নভেম্বর সিনিয়র সহকারী সচিব (আইন-১) সাবিনা ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

ইসি জানায়, সুপ্রিম কোর্টের সঙ্গে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এ কমিটিগুলো গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন বিভিন্ন পর্যায়ে আইন কর্মকর্তারা।”

প্রজ্ঞাপনে কমিটির সদস্যদের নাম উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, অত্র প্রজ্ঞাপন জারির তারিখ হতে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক নির্বাচনি দায়িত্ব পালন করবেন।

আরো বলা হয়, নির্বাচনি অনুসন্ধান কমিটি দায়িত্ব পালনকালে উপরিউক্ত নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধান করে প্রতিবেদন আকারে পাঠাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com