সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তানজিন তিশার দুঃখ প্রকাশ

বিনোদন সাংবাদিকদের সঙ্গে চলমান দ্বন্দ্বের অবসান ঘটনোর জন্য অবশেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দুঃখ প্রকাশ করলেন সর্বসম্প্রতি সমালোচিত অভিনয়শিল্পী তানজিন তিশা। আজ দুপুরে তিনি এই দুঃখ প্রকাশ করেন।

অভিনয়শিল্পী তানজিন তিশা বলেন, আমি তানজিন তিশা কয়েকদিন আগে হসপিটালে ছিলাম। বাসায় ফেরার পর দেখলাম দু-একটা নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম যার সঙ্গে আমার পূর্বপরিচয় নেই সে আমাকে এমন একটা টেক্সট করে যা আমার কাছে ওই সময়ের জন্য যৌক্তিক মনে হয়নি। আমি ভাবতেই পারিনি এসময় আমাকে কেউ এমন একটা টেক্সট করবে বা একজন নারীকে কেউ এমন একটা প্রশ্ন করতে পারে।
তিনি বলেন, আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে টেক্সট এর বিষয় নিয়ে নিউজ করলে আমি তার সর্বোচ্চ ব্যবস্থা নেব সেটা জানাই। এবং তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি তা সঠিত নয়। আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং এখনো করছি।

তিশা বলেন, এর মধ্যে আমার ফোন-রেকর্ড (আমার অনুমতি ছাড়া) প্রচার করা হয়েছে তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায় এবং প্রতিবাদ করে—যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে অনেকেই অসত্য, মনগড়া, আজেবাজে সংবাদ ও লেখা সোশাল মিডিয়ায় লেখেন যা একজন নারীর জন্য অনেক অসম্মানজনক। অনেকে আমি ছাড়াও অন্য অনেক শিল্পীদের সাইবার বুলিং, হুমকি ও নানা কুৎসা রটনা করতে থাকেন।

তানজিন তিশা আরও বলেন, এসব দেখে আমি ডিবি ডিএমপিতে অভিযোগ করতে আসি। সেখানে গণমাধ্যমের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করা হলে আমি তামিমের নাম নিই এবং তামিমের সঙ্গে প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যা উদ্দেশ্যমূলক ছিল না। সে জন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি।

‘আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান হয়েছে’ জানিয়ে তিশা বলেন, আমি পুলিশের কাছে করা অভিযোগ তুলে নিচ্ছি। তবে যারা আমার এবং আমার পরিবারকে ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ ও লেখা প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখাগুলো সরিয়ে নেবেন—সেটাও আমি প্রত্যাশা করি।

সবশেষে তানজিন তিশা মূলধারার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা প্রতিহত করতে’ তারা শিল্পীদের পাশে থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com