রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আ.লীগের মনোনয়ন দৌড়ে যে ১১ জনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০০ আসনের বিপরীতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে ৩ হাজার ৩৬২টি। মনোনয়নপ্রত্যাশীর ভিড়েও কিছু আসনে দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তোলা হয়েছে। এরকম অন্তত ১১ জন রয়েছেন যাদের বিপরীতে আওয়ামী লীগের আর কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

অর্থাৎ এসব আসনে আওয়ামী লীগের হয়ে তাদের প্রার্থীতা অনেকটা চূড়ান্ত। দলটির মনোনয়ন ফরম বিক্রির বুথ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে সব চূড়ান্ত হতে পারে রবিবার। এদিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ডাক পেয়েছেন নৌকা প্রতীকের ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী। রবিবার সকালে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন দলীয় প্রধান।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন রবিবার জানা যাবে আগামী নির্বাচনে কারা হবেন নৌকার মাঝি। ইতিমধ্যে চার বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়েছে, তবে ৩০০ আসনে প্রার্থীদের নাম একসাথে ঘোষণা করা হবে। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নে সংশোধনও আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

মনোনয়ন ফরম বিক্রির বুথ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এর মধ্যে গোপালগঞ্জ-৩ আসনের জন্য অন্য কেউ নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে ফরম তোলেননি। একই তালিকায় রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জানা গেছে, ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিপরীতেও আওয়ামী লীগের অন্য কোনো মনোনয়ন প্রত্যাশী ফরম তোলেনি।
 আওয়ামী লীগের মনোনয়নে পেতে দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জ্নের বিপরীতে দলের আর কেউ ফরম সংগ্রহ করেননি

দলীয় প্রতিদ্বন্দ্বীহীন প্রার্থী তালিকায় আরও আছেন কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১), নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), শেখ সালাউদ্দিন (খুলনা-২) ও শেখ তন্ময় (বাগেরহাট-২)।

ঢাকা-৩ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন নসরুল হামিদ বিপু। সরকারের বিদায়ী মেয়াদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ঢাকা-৩ আসন থেকে একমাত্র তিনিই আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিগত নির্বাচনগুলোতেও এ আসনে একমাত্র তিনিই দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com