সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রয়োজন না থাকলে জোট করব না : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর জোট করব যাদের নিয়ে তাদের তো গ্রহণযোগ্যতা থাকতে হবে। আমি একটা দল করি, জোটে আছি নির্বাচনে অংশ নিলেই জিতব- এমন গ্যারান্টি নেই।

আজ শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জোট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের নেত্রী ১৪ দলীয় জোটের চেয়ারম্যান। এখন শরিক সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের হয়নি। শরিকদের আমাদের প্রয়োজন আছে কিনা- সেটা এখনো ঠিক করিনি। কারণ জোটের বিপরীতে জোট হবে। এখানে আমাদের প্রতিপক্ষ যদি একটা বড় জোট করে, সেখানে তার বিপরীতে আমাদের জোট হবে, তা ছাড়া আমাদের কেন অহেতুক জোট করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন ও পুরাতন মিলিয়ে আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরানোদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। কারণ সেখানে বিজয়ী হওয়ার মতো প্রার্থী আমাদের দরকার।

তিনি বলেন, বিজয়ী হওয়ার প্রার্থী হচ্ছে বিচারের মানদণ্ড। যার যার যোগ্যতা অনুযায়ী পাস করতে হবে। এ ছাড়া কতজন বাদ দেব, কতজন আনব- এ ধরনের চিন্তা আমাদের নেই। আমাদের মাথায় হচ্ছে কাকে দিলে আমাদের দলীয় প্রার্থী জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com