সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কেন্দ্রে আসতে ভোটারদের বাধাগ্রস্থ করলেই জেল: কমিশনার আহসান হাবিব খান

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ, সংবিধান সুরক্ষা করা আমাদের দায়িত্ব। ভোটার উপস্থিত করানো প্রার্থীর দায়িত্ব, তবে ভোটারদের কেন্দ্রে আসতে যদি কেউ বাধাদেয় তারজন্য তিন থেকে সাত বছর কারাদন্ডের আইন করা হয়েছে। আর সে ভাবেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। নির্বাচনকালীন সময়ে ডিসি এবং এসপিরা স্বাধীন ভাবে কাজ করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (২৫নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি এ কথা বলেন। রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নেয়ার প্রশ্নে ইসি বলেন, আমরা (কমিশন) প্রথম থেকে ধাপে ধাপে তাদের ডেকেছি, অনুষ্ঠানিক বা অ-আনুষ্ঠানিক ভাবে চায়ের দাওয়াত দিয়েছি কিন্তু তারা কেউ সাড়া দেয়নি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য কমিশন সার্বিক প্রস্তুতি নিয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান প্রধান অতিথি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে সভাপতিত্ব করেছেন।

সভায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সেক্টর কমান্ডার কর্ণেল রেজাউল কবির, ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক পিরোজপুর মো. জাহেদুর রহমান, জেলা প্রশাসক বরগুনা মো. রফিকুল ইসলাম, লে. কর্ণেল বিজিবি খোরশেদ আনোয়ার, পুলিশ সুপার বরগুনা মো. আব্দুস সালাম, পুলিশ সুপার ঝালকাঠি মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার পিরোজপুর মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি এই তিন জেলার নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, আনসার এবং র‌্যাবের কর্মকর্তাসহ বিজিবি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com