সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধ সফলে রাজধানীতে মিছিল করেছে বিএনপি।

আজ (রোববার) সকাল ৭টায় রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক সড়কে এ মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ঢাকা জেলা বিএনপি মিছিলটি আয়োজন করে।

মিছিলে আরও অংশ নেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, ধামরাইউপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহ সভাপতি মাহাবুব মিয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম শিকদার রানা, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ অল হামিদ নিরব, সাবেক যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম ফাহাদ, পাভেল খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুজ্জামান রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com