শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

একশ টাকায় সিলেট টেস্ট দেখা যাবে

আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারন করা হয়েছে ১শ টাকা এবং সর্বোচ্চ মূল্য থাকছে ১ হাজার টাকা।

গ্রীন হিল এলাকা এবং ওয়েস্টার্ন গ্যালারি থেকে ১শ টাকায় টেস্ট উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমিরা।

ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে ২শ টাকা এবং ক্লাব হাউসের টিকিটের মূল্য থাকছে ৩শ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ঠিক করা হয়েছে ১ হাজার টাকা।

ম্যাচের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা এবং সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের টিকিট কাউন্টারে প্রথম টেস্টের টিকিট পাওয়া যাবে।

প্রথম টেস্টকে সামনে রেখে বর্তমানে সিলেটে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।

৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com