সোমবার, ২২ Jun ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুক্তি পেল নোবেলের নতুন গান

কণ্ঠশিল্পী নোবেলকে নেওয়া হয়েছে রিহ্যাব তথা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে। খুলনার এক তরুণীকে নিয়ে সপ্তাহজুড়ে আলোচনা-সমালোচনায় ছিলেন এই গায়ক। শোনা গিয়েছিল বিয়েও করেছেন তিনি।

এসবের মধ্যে প্রকাশ্যে এলো নোবেলের আরেকটি ‘অপরাধ’। না, এটা বাস্তবের কোনো অপরাধ নয়, বরং তারই গাওয়া নতুন গান। যেটা প্রকাশ হয়েছে  একটি ইউটিউব চ্যানেলে।

‘তুমিও তো পারতে, আমারই মতো/ ভালোবেসে মরতে, প্রতিনিয়ত/ বুঝতে আমি কেমন করে পুড়ে পুড়ে হয়ে গেছি ছাই/ প্রেমের চিঠি চলে গেছে কেন ভুল ঠিকানায়/’- এমন কথায় গানটি রচনা ও সুর করেছেন তরুণ মুন্সী। সংগীতায়োজনে সালমান জাইম।

গানটির স্রষ্টা তরুণ মুন্সী বলেছেন, ব্যক্তিগত জীবনের বিতর্ক আলাদা বিষয়। কিন্তু গায়ক হিসেবে নোবেল কিন্তু মেধাবী, সম্ভাবনাময়। এই গানটিও সে চমৎকার গেয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

‘অপরাধ’ গানের জন্য গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও কেয়া আল জান্নাহ। গানচিত্রটি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়।

২০১৮ সালে কলকাতার সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন নোবেল। এর পর ‘অভিনয়’, ‘তোমার মনের ভেতর’, ‘মেহেরবান’ ইত্যাদি মৌলিক গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com