সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য খাতের মেলা শুরু বৃহস্পতিবার

রাজধানীতে পঞ্চমবারের মতো প্রাণিস্বাস্থ্য খাত নিয়ে আন্তর্জাতিক মেলা আয়োজন করতে যাচ্ছে এনিমেল হেল্থ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)। আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনদিনের মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে লিখিত বক্তব্যে এসব তথ্য জানিয়েছেন মেলার আইটি ও মিডিয়া ম্যানেজমেন্ট সাব-কমিটির আহ্বায়ক গিয়াসউদ্দিন খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহকাবের প্রেসিডেন্ট সায়েম উল হক, মহাসচিব মোহাম্মদ আফতাব আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় দেশী-বিদেশী মিলিয়ে ২১৫টি কোম্পানির ৫৮০টি স্টল থাকবে। বাংলাদেশ ছাড়াও চীন, মিসর, জার্মানি, ভারত, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ অন্যান্য দেশের অনেক প্রতিষ্ঠান অংশ নেবে। এতে প্রাণিস্বাস্থ্য খাতে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরণ উপস্থাপন করা হবে। থাকছে অন্যান্য আয়োজনও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com