বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে দিল্লি, দিল্লির তালিকায় নাম নেই মুস্তাফিজের

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টে গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এবার নিলামের আগেই ফিজকে দুঃসংবাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। তাই নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যস্ত মুস্তাফিজ খেলে ফেলেছেন আইপিএলের চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। সানরাইজার্স হায়দরবাদে শুরু, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে রাজস্থান রয়্যালসে খেলেছেন বাংলাদেশের এই পেসার। সবশেষ দিল্লি ক্যাপিটালসে খেললেন দু’টি মৌসুম।

আইপিএলের গত মৌসুমটা ভালো কাটেনি মুস্তাফিজের। মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। যেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র একটি উইকেটই নিতে পেরেছিলেন। ছিলেন বেশ খরুচেও। ওভারপ্রতি ১১.২৯ রান করে দিয়েছিলেন তিনি।

২০১৬ সালে মুস্তাফিজকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।

সেবার হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল বাংলাদেশের এই তারকার। সেবার হয়েছিল সেরা উদীয়মান ক্রিকেটার। দুই মৌসুম হায়দরবাদে থেকে ২০১৮ সালে তিনি যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। ২০১৯ সালে আইপিএলের জন্য তাকে ছাড়েনি বিসিবি। ২০২০ সালে থেকে যান অবিক্রিত। ২০২১ সালে সব শেষ আসরে ভিত্তিমূল্য এক কোটি রূপিতে রাজস্থান রয়্যালসে দল পেয়েছিলেন মুস্তাফিজ। এই আসরে বেশ ভালো নৈপুণ্য দেখান তিনি।

যার সুবাদে ২০২২ সালে মুস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি। কিন্তু দুই মৌসুম দলটিতে কাটিয়ে আবার বাইরে ছিটকে গেলেন তিনি। তাই আসন্ন আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে।

এবার আইপিএলের নিলামের আগে মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। যেখানে ৪ জন বিদেশি ও ৭ জন দেশি ক্রিকেটার। আর তাদের ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা ১৬ জন। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪ জন ও দেশি ১২ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com