বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা যায়, এবার নির্বাচনে অংশগ্রহণ করতে নড়াইল- ১ আসনে ১২ জন এবং নড়াইল- ২ আসনে ২৪ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
এদিকে পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় নড়াইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।