সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ঘোষণা বিএনপির

আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অষ্টম দফায় অবরোধ ডেকেছে বিএনপি। সেই সঙ্গে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (২৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ।

সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির ‘এক দফা’ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি। এর ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সমাবেশ ডাকে দলটি। ওই সমাবেশ পুলিশ পণ্ড করে দিলে বিএনপি ২৯ অক্টোবর হরতাল ডাকে। এরপর কয়েক দফায় তারা অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করেছে। সর্বশেষ সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় শেষ হচ্ছে।

রিজভীর ঘোষণা অনুসারে, মঙ্গলবার বিরতি দিয়ে ফের বুধবার ও বৃহস্পতিবার কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের বিরুদ্ধে তাদের এসব অবরোধ-হরতাল পালন করে আসছে জামায়াতসহ যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com