সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিসিবি ছাড়ছেন পাপন

এবাররে বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে খেলতে গিয়ে কেবল দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। এ নিয়ে সবার মধ্যেই কাজ করছে হতাশা। অবশেষে মুখ খুলেছেন বিসিবি সভাপতি। রোববার নিজের বাসায় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন তিনি।

তামিমের সঙ্গে আলাপের পর গণমাধ্যমকে পাপন জানিয়েছেন, বিসিবির দায়িত্বে আর বেশিদিন নেই তিনি।

তিনি বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেবো। ’

‘একজন একেকটা কথা বলবে। ওটা শুনে সিদ্ধান্ত নেবো, তার মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকবো। আগে যেমন আমি সব জানতাম, এখন জানি না। এটা তামিমও স্বীকার করলো যে হ্যাঁ আপনি জানেন না। খালি তোমার সঙ্গে কথা বলে তো না, আমি সবার সঙ্গে কথা বলে গভীরে যাবো। যা যা সিদ্ধান্ত নিতে হয় নেবো। কে পছন্দ করলো কে করলো না, তাতে কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, আমি নেবো। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com