সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এক মাসে সড়কে পুড়েছে ২১২টি বাহন

বিএনপির ডাকা সপ্তম দফার অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার (২৭ নভেম্বর) থেকে ২৪ ঘণ্টায় পাঁচটি যানবাহনে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল। আর গত এক মাসে পুড়েছে ২১২টি বাহন।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

সেখানে জানানো হয়, আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার পাঁচটি গাড়িতে আগুন দেয়ার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনা ঘটেছে ঢাকা সিটি, হবিগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও খুলনায়।

এ সময় পুড়েছে একটি ট্রেনের বগি, ৩টি বাস ও একটি ট্রাক। আগুনের ঘটনাগুলো নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও ৫০ জন কর্মী।

এছাড়া গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর এক মাসে ফায়ার সার্ভিস মোট ২২৩টি আগুনের সংবাদ পায়। এসব আগুনের ঘটনায় যানবাহনসহ বেশকিছু স্থাপনাও পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গত এক মাসে ২১২টি বাহন পোড়ানোর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৩২টি বাসে, ৩৫টি ট্রাকে, ১৬টি কাভার্ড ভ্যানে, ৮টি মোটর সাইকেলে, ২টি প্রাইভেট কারে; ৩টি করে মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, ট্রেন ও লেগুনায় এবং একটি করে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি, নছিমন ও অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, যানবাহনের পাশাপাশি ১১টি স্থাপনায় আগুন দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা। এর মধ্যে আওয়ামী লীগ অফিস, বিএনপি অফিস, পুলিশ বক্স, কাউন্সিলর অফিস, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার ও শোরুম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com