সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাবার খুনিদের শাস্তি দিতে হলেন আইনজীবী! ৪ আসামির ফাঁসি

মাত্র পাঁচ বছর বয়সে হত্যা করা হয় বাবাকে। মায়ের স্বপ্নে নিজেই আইনজীবী হয়ে বাবা হত্যা শাস্তি নিশ্চিত করেছেন ছেলে আবু নাছের। সেই মামলায় ২৫ বছর পর চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়া উপজেলা ভাউকসার ইউনিয়নের পরানপুর গ্রামে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— ওই উপজেলার পরানপুর গ্রামের আবু ইউছুফ, তার ভাই বনি আমিন, ভাতিজা সোলায়মান, শ্যালক আব্দুল। যাবজ্জীবন প্রাপ্ত রজ্জবী বিবি আসামি ইউসুফের বড় বোন। এ ছাড়া এই মামলায় ১১ জনকে খালাস দেওয়া হয় বলে জানান আইনজীবী।
সোমবার (২৭ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল ইসলাম।

জানা যায়, ১৯৯৮ সালের ২১ মে দিনের বেলায় ফার্নিচার ব্যবসায়ী মো. শহীদ উল্ল্যাহর সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে সেদিন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা ব্যবসায়ী শহীদকে উপজেলার পরানপুর বাজারের পশ্চিম পাশে বিরোধপূর্ণ জমিতে ডেকে নিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই মামলার আইনজীবী আবু নাছের বলেন, আমার মায়ের স্বপ্ন পূরণ করেছি। আমি আইনজীবী হয়ে আমার বাবার খুনিদের শাস্তি নিশ্চিত করতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com