সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় বাংলাদেশের সাকিব

বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ‘অনূর্ধ্ব ৩০’ এর চলতি বছরের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিব জামাল। তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানায় ফোর্বস।

প্রতিবছর বিশ্বে ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুনী বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী এবং প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রসারিতে থাকা ৩০ জনকে নিয়েই এ অনূর্ধ্ব ৩০ তালিকা তৈরি করা হয়।

সাকিব জামালের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সাকিব জামাল সম্পর্কে ফোর্বেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। তিনি যোগ দেওয়ার পর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দু’টি তহবিল ২৮ কোটি ডলার মুনাফা করেছে এবং এতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামারের।

বর্তমানে ক্রস বিন ভেঞ্চারের ৯টি বিনিয়োগে তিনি সরাসরি সংযুক্ত। ২০২৩ সালে জুনে তিনি পদোন্নতিও পান। বর্তমানে ওই প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com