সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মিচেলকে ফেরানোর সুযোগ হাতছাড়া বাংলাদেশের

কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের জুটিতে রান বাড়াচ্ছে নিউজিল্যান্ড। এই জুটির প্রতিরোধ ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ৷ কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা।

শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথ ডেলিভারি স্ল্যাশ করতে চাইলেন মিচেল। কিন্তু ব্যাটে-বলে করতে পারলেন না। ব্যাটের ওপরের কানা ঘেঁষে বল জমা পড়ল উইকেটরক্ষকের গ্লাভসে।

প্রথম স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় আবেদন করলেন সঙ্গে সঙ্গে। যোগ দিলেন নুরুল হাসান সোহান ও শরিফুলও। কিন্তু তেমন জোরাল ছিল না আবেদন। আম্পায়ারও সাড়া দেননি তাতে। রিভিউও নেয়নি স্বাগতিকরা।

পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাটের কানা ছুঁয়েছে ওই বল। অর্থাৎ রিভিউ নিলে সাফল্য পেত বাংলাদেশ। সে সময় ৪ রানে ছিলেন মিচেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com