সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডলি সায়ন্তনী নির্বাচনে অংশ নেবেন

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে বিএনএমের হয়ে অংশ নেবেন তিনি।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর গুলশানে ‘বিএনএম’-এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহজাহানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন তিনি। তবে গত রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তী বলেন, ‘এ দল থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপরে চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আশা করছি, সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হবো। আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com