রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ছাত্রলীগের নেতাকর্মীরা পাড়ায় মহল্লায় এখন পুলিশের পরিপূরক হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) এক তিনি এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে গতকাল মঙ্গলবার রাতে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।
তিনি বলেন, ফজলুর রহমান খোকন তার হাতিরঝিলের বাসা থেকে নিচে নামলে ছাত্রলীগের সন্ত্রাসীরা ফজলুর রহমান তাকে মারধর করে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয়। খোকনের ওপর নির্যাতনকারী দৃশ্যমান সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং খোকনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এ সময় তিনি ফজলুর রহমান খোকনের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রিজভী বলেন, সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে শুধু একতরফা নির্বাচন নিশ্চিত করার জন্য। দেশবাসীকে এখন আওয়ামী বাকশালীদের প্রজা বানানো হয়েছে। জনগণের কোনো নাগরিক অধিকার নেই, নিরাপদে বসবাস করার নিশ্চয়তা নেই। এই দুঃশাসন আর অনাচার অবিচারের সমাপ্তি ঘটাতে হলে চলমান আন্দোলনকে আরো বেগবান করে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।