বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকায় অভ্যন্তরীণ গণপরিবহন চললেও ছাড়ছে না দূরপাল্লার যান

দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপির ডাকা হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল করলেও ছাড়ছে না দুরপাল্লার বাস। হরতালের সমর্থনে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে গুলশান ও বনানী এলাকায় মিছিল থেকে পিকেটিংয়ের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে দেশজুড়ে।

ভোর ৬টা থেকে শুরু হয়ে বিএনপির ডাকা হরতাল চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। হরতালের সকালে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মাজার রোড ঘুরে কিছু গণপরিবহন চলতে দেখা যায়। এছাড়া রিকশা ও সিএনজির মতো বাহনগুলোও চলতে দেখা যায়। তবে সড়কে ব্যাক্তিগত যানবাহন চলতে দেখা যায়নি। গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। যাত্রী স্বল্পতার কারণেই দূরপাল্লার বাস চলছে না বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা।

সকাল ৭টায় হরতালের সমর্থনে গুলশান ১ নম্বরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেনসহ (বাবলু) বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পরে সকাল ৮টায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপথ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।

এদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সারাদেশে র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪৬টি টহল দলসহ সারাদেশে ৪৪২টি টইল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

এর আগে গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২০২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিলকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো। ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি এরই মধ্যে দুই দফায় তিন দিনের হরতাল, এবং ষষ্ঠ দফায় ১৫ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com