রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সিলেট টেস্টে সফরকারী নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৭ রানের লিড পায়। সেই ঘাটতি কাটিয়ে লিড নিয়েছে বাংলাদেশ। যদিও পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। ১৩তম ওভারে আজাজ প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জাকির হাসান। টিম সাউদির করা পরের ওভারে রানআউটের শিকার হন মাহমুদুল হাসান জয়। এ প্রতিবেদন লেখার বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩২। লিড ২৫ রানের। নাজমুল হোসেন শান্ত ৬ ও মুমিনুল হক ১ রানে ব্যাট করছিলেন।

এর আগে স্বাগতিকদের ৩১০ রানের জবাবে কিউইরা প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়।

৮ উইকেটে ২৬৬ রান তুলে নিয়ে বুধবার দ্বিতীয় দিন মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। কাইল জেমিসন ৭ ও টিম সাউদি ১ রানে অপরাজিত ছিলেন। পার্টনারশিপটা পঞ্চাশ (৫২) পার করেই আজ এই দুজন থেমেছেন। জেমিসন ২৩ রান করে মুমিনুল হকের শিকার হলে জুটি ভাঙে। একই ওভারে কিউই দলনায়ক সাউদিকেও (৩৫) ফেরান মুমিনুল। তার জোড়া আঘাতে সকালের হতাশার সমাপ্তি ঘটে স্বাগতিকদের।

আগের দিন সকালে বাংলাদেশ বোর্ডে কোনো রান যোগ না করেই শেষ উইকেট হারিয়ে ৩১০ রানে অলআউট হয়ে যায়। গ্লেন ফিলিপস ৪টি উইকেট নেন। এরপর ১০০ রানের মধ্যে কিউইদের ৩ উকেটের পতন ঘটায় বাংলাদেশ। যদিও এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন কেন উইলিয়ামসন। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণির চ্যালেঞ্জের মুখে দারুণ লড়াই করেন তিনি। তার লড়াকু সেঞ্চুরিতে (২০৫ বলে ১০৪) ভর করেই ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন মাঠ ছাড়তে পারে অতিথিরা। আজ টেল-এন্ডের চেষ্টায় তাদের সংগ্রহটা তিনশ ছাড়িয়ে যায়।

তাইজুল ১০৯ রানে ৪টি ও মুমিনুল ৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, মিরাজ ও নাঈম হাসানের শিকার একটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com