রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লায় শেষ রাতে হোটেলের সামনে তিন বাসে আগুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া একটি হোটের সামনে দাঁড়িয়ে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকার আইরিশ হিল নামক হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বুধবার গভীর রাতে কোটবাড়ি এলাকার আইরিশ হিল হোটেলের পাশে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাস দাঁড়িয়ে ছিল। রাত ৩ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটর সাইকেলযোগে এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com