রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কালীগঞ্জে বর্তমান এমপির সাথে লড়বেন সাবেক এমপি

গাজীপুর-৫ (কালীগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ আ’লীগের মনোনীত দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি ও আ’লীগের মনোনয়ন বঞ্চিত সতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। এর আগে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ মহিলা আ’লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মেহের আফরোজ চুমকি এমপি উপজেলা আ’লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এবং আখতারুজ্জামান কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে মত বিনিময় করেন।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন, ১টি পৌরসভা, সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড নিয়ে গাজীপুর-৫ (কালীগঞ্জ) সংসদীয় আসন গঠন করা হয়েছে। এ আসনে আ’লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের কন্যা মেহের আফরোজ চুমকিকে। অন্যদিকে এ আসনে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com