রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট ছুড়ে দিয়ে দ্রুতই অতিথিদের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ১৭ ওভারে ৩ উইকেটে ৩৭ রান নিয়ে চতুর্থ দিনের চা-বিরতিতে যায় কিউইরা। ডেভন কনওয়ে ১৮ ও ড্যারিল মিচেল ৬ রানে ব্যাট করছিলেন।

আজ সকালে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩৩৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত করেন সর্বোচ্চ ১০৫ রান। প্রথম বাংলাদেশী হিসেবে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করা শান্ত আজ নামের পাশে আর মাত্র ১ রান যোগ করে টিম সাউদির শিকার হয়ে ফেরেন সাজঘরে। তিনি টম ব্লান্ডেলকে ক্যাচ দেন।

এছাড়া ৪৩ রান দিয়ে দিন শুরু করা মুশফিকুর রহিম থেমেছেন ৬৭ রানে। আর শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ৭৬ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন। কিউই স্পিনার আজাজ প্যাটেল চারটি ও ইস সোধি দুটি উইকেট নেন।

৩৩২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই শরিফুল ইসলামের শিকার হন কিউই ওপেনার টম ল্যাথাম। তিনি উইকেটকিপার নুরুল হাসানকে ক্যাচ দেন। দশম ওভারের শেষ বলে কেন উইলিয়ামসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। ১৩তম ওভারে মিরাজের আঘাতে পতন ঘটে নিকোলসের। তিনি ক্যাচ তুলে দেন নাঈম হাসানকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com