বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, হাসপাতালে ৭৪২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৩২ মারা গেলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জনে পৌঁছেছে।

আজ রবিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৯৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com