বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নাসুমকে চড় মারায় হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিসিবিকে আইনি নোটিশ

বিশ্বকাপ চলাকালীন নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। অপ্রীতিকর এই ঘটনার তদন্ত চেয়ে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ডাকযোগে ও ই-মেইলে এই লিগ্যাল নোটিশটি পাঠান ব্যারিস্টার আশরাফ রহমান।
দোষ প্রমাণ হলে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিসিবিকে নোটিশে বলা হয়েছে। সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিং ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।’

বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া দলটি আসর শেষ করে অষ্টম স্থানে থেকে। এরপর থেকে হাথুরুসিংহকে নিয়ে হয় অনেক সমালোচনা। তার চাকরি পড়ে যায় হুমকির মুখে। এখন এই ঘটনায় চাকরিচ্যুত হতে পারেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com