রবিবার, ২১ Jun ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উদ্দাম যৌনতার ছবি অ্যানিমেল!

উদ্দাম যৌনতার সিনেমা অ্যানিমেল- এমনটাই বলছে নেটিজেনরা। যারা ইতোমধ্যে ছবিটি নানামাধ্যমে দেখেছেন তারা এটিকে দেখতে নিরুৎসাহিতও করছেন। কেননা এই ছবি যৌনতার পাশাপাশি রয়েছে অসহনীয় নৃশংসতা (ভায়োলেন্স), দুর্বলচিত্তের দর্শকদের এই ছবি ক্ষতি করতেও পারে- বলছেন সমালোচকরা।

ইতোমধ্যে সিনেমাটি ভারতীয় সেন্সর বোর্ড থেকে প্রাপ্তবয়স্কের সনদ (অ্যাডাল্ট সার্টিফিকেট) পেয়েছে। সে ক্ষেত্রে এই সিনেমা বাংলাদেশে কিভাবে মুক্তি পাবে? এমন প্রশ্ন উঠেছে। সেন্সর সনদে দেখা গেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিনেমাটিকে শুধু প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা উল্লেখ করে এ ক্যাটাগরি দিয়েছে। যেখানে লেখা রয়েছেন ‘অ্যাডাল্ট অনলি।’

সিনেমায় দেখা যায়, রাশমিকার বাগদান সম্পন্ন হয় ভিন্ন এক যুবকের সঙ্গে। এরপরে রণবীর গিয়ে রাশমিকার সঙ্গে দেখা করে। ফিরে আসে রণবীর বাবাকে বিয়ের কথা বলে। বাবা তাকে বাসা থেকে হোস্টেলে পাঠাতে চায়। সেসময় রাশমিকা বন্ধুদের সঙ্গে রণবীরের বাসায় আসে। এরপর দুজনে বিমানে যাত্রা শুরু করে। সেখানে যৌন দৃশ্য দেখা যায়। এসবকে নেটিজেনরা বলছেন উদ্দাম যৌনতায় মাতে তারা।

অ্যানিম্যাল অর্থই যে পশু। আর যৌনতার ক্ষেত্রে একজন পুরুষের পশুর মতো আচরণের গল্পই হলো অ্যানিম্যাল। একদিকে রণবীরকে যেমন অ্যানিমেল হিসেবে হাজির করা হয়, তেমনই ববি দেওলকেও একই চেহারায় দেখানো হয়েছে। যারা সিনেমাটিতে নানা সময়ে যৌনতায় উন্মাদ হয়েছেন।

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা রণবীর বাসায় পুরো নগ্ন হয়ে ঘুরে বেড়ান। তার কাছে ববি দেওল এক মেয়েকে পাঠান। এই অংশেও একাধিক যৌন দৃশ্য দেখা যায়। নেটিজেনদের ভাষ্য সিনেমার পুরো দৃশ্য দেখে শেষ করাও কঠিন। অধিকাংশ নেতিবাচক রিভিউয়ে ভরে গেছে সামাজিক মাধ্যম। তবে কেউ কেউ বলছেন সিনেমাটি ফালতু হলেও এর একটি ভালো মেসেজ আছে, সেটি হলো সন্তানদের সময় দেওয়া। না-হলে সন্তান বড় হলেই হয়ে যাবে অ্যানিমেল।

এ বিষয়ে বাংলাদেশের সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন , অন্য দেশের সিনেমা সে দেশে যে সার্টিফিকেট পায় তা দেশে বদলানো যায় কি না আমি জানি না। তবে আমি দেখেছি, হলিউডের সিনেমার যে দৃশ্য সেন্সর করা প্রয়োজন সেটার সুযোগ এখানে নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com